Vatbondhu News
প্রকাশ : Jul 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ৭%-এর নিচে

বাংলাদেশের অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ৭%-এর নিচে নেমে এসেছে বলে কেন্দ্রীয় ব্যাংকের একটি প্রতিবেদনে উঠে এসেছে। এতে দেখা যায়, জুন মাসে বাংলাদেশে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ৭%-এর নিচে নেমে এসেছে। যা মূলত উচ্চ সুদের হার ও সরকার পরিবর্তনের পর অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে ঋণ বিতরণের তীব্র মন্দাকে তুলে ধরে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, জুন মাসে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি মাত্র ৬.৪০% রেকর্ড করা হয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোতে দেখা যায়নি।


চলতি বছর দ্বিতীয়বারের মতো ঋণ প্রবৃদ্ধি ৭%-এর নিচে নেমে এসেছে। ধারাবাহিকভাবে কোনো মাসেই এই সংখ্যা অতিক্রম করেনি, তবে এই সংখ্যার আশেপাশেই থাকত ঋণ প্রবৃদ্ধি।

বার্তা সংস্থা ইউএনবির সঙ্গে আলাপকালে ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আইএনএম) এর নির্বাহী পরিচালক ড. মুস্তাফা কে মুজেরি এই পতনের জন্য বেশ কয়েকটি কারণকে দায়ী করেন। তিনি বলেন, “রাজনৈতিক অনিশ্চয়তা, সংঘাতপূর্ণ পরিবেশ এবং আইনশৃঙ্খলার ব্যাঘাত উদ্যোক্তাদের নতুন বিনিয়োগ ঝুঁকি নিতে নিরুৎসাহিত করছে। এই মন্দার পেছনে ব্যাংকিং খাতও ভূমিকা পালন করে।”


বাংলাদেশ ব্যাংকের সাবেক এই প্রধান অর্থনীতিবিদ বলেন, “বিগত বছরগুলোতে ব্যাপক আর্থিক অনিয়মের কারণে অনেক ব্যাংক তারল্য ঘাটতিতে পড়েছিল। যার ফলে তাদের ঋণ দেওয়ার ক্ষমতাও কমেছে। এছাড়াও, ক্রমবর্ধমান অনাদায়ী ঋণের (এনপিএল) কারণে ব্যাংকগুলো এখন ঋণ দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক।”

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, “বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির ধারাবাহিক হ্রাস অর্থনীতির জন্য একটি উল্লেখযোগ্য আসন্ন সংকটের ইঙ্গিত দেয়।”

এই ধারাবাহিক পতন ব্যাংকিং খাত ও বৃহত্তর ব্যবসায়িক পরিবেশ উভয় ক্ষেত্রেই ক্রমবর্ধমান সংকটের দিকে ইঙ্গিত করে। ঋণ প্রবৃদ্ধি কমে যাওয়ার ফলে সরাসরি নতুন শিল্প স্থাপনের সংখ্যা ও ব্যবসায়িক সম্প্রসারণ কমে গেছে। ফলস্বরূপ কর্মসংস্থানের সুযোগও কমে গেছে।

অর্থনীতিবিদরা মনে করেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা কম। যদি কোনো কারণে জাতীয় নির্বাচন বিলম্বিত হয়- তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক আরোপের বিষয়ে গ্রহণযোগ্য সমাধানের অভাব অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বাংলাদেশ ব্যাংকের মাসিক তথ্যে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির ধারাবাহিক নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে- চলতি বছরের মে মাসে ছিল ৭.১৭%, এপ্রিলে সাড়ে ৭%, মার্চে ৭.৫৭%, ফেব্রুয়ারিতে ৬.৮২%, জানুয়ারিতে ৭.১৫%, আর গত বছরের ডিসেম্বরে ছিল ৭.২৮%।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভ্যাট ব্যবস্থায় বাস্তব অভিজ্ঞতা ও উদ্ভাবনের সমন্বয় জরুরি : ম

1

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: তদন্তভার সিআইডি থেকে নিতে চা

2

আমেরিকার ২১ বিলিয়ন ডলারের পণ্যের ওপর শুল্ক আরোপ কানাডার

3

কর দিয়ে কেউ দেউলিয়া হয় না : এনবিআর চেয়ারম্যান

4

ভ্যাটবন্ধু নিউজ

5

২০% প্লাস্টিক কারখানা বন্ধের পথে, ভ্যাট কমানোর দাবি মালিকদে

6

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

7

সুপারশপে বাড়তি ভ্যাট দিতে হবে না

8

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

9

মধ্যরাতে বরখাস্ত চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার

10

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

11

কর দিয়ে কেউ দেউলিয়া হয়নি: এনবিআর চেয়ারম্যান

12

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

13

এয়ার পিউরিফায়ার আমদানিতে শুল্ক কমিয়ে সহজলভ্য করল এনবিআর

14

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

15

তেল, আটা-ময়দা, গ্যাসসহ কিছু পণ্যে ভ্যাট তুলে দিলো এনবিআর

16

ভারতের লোকসভায় অবৈধ অভিবাসনবিরোধী বিল উত্থাপন: কঠোর শাস্তি

17

বিএসইসির পরিস্থিতি দ্রুত সমাধানে সরকারের হস্তক্ষেপ চায় ডিবিএ

18

‘নিঃশর্ত ক্ষমা’ চাইছেন এনবিআরের কর্মকর্তারা

19

দুর্বল ব্যাংকের গ্রাহকরা টাকা ফেরত পাবেন: গভর্নর

20